হোম > সারা দেশ > সিলেট

সেই অস্ত্রধারী ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থীর বাসার দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিয়ে আলোচনায় আসা সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী। অতি সম্প্রতি আফতাবের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থীর বাসার সামনে গিয়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিয়ে ভাইরাল হন তুহিন। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এ ছাড়া বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। এতে কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক