হোম > সারা দেশ > সিলেট

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সোমবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। 

মেয়রের মিডিয়া উইংয়ের চিফ সাজলু লস্কর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র হিসেবে সিসিকের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগণের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।

এদিকে মেয়রের দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনেই একনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সে জন্য সিসিকের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।  

পাশাপাশি সিসিকের মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। গত ৭ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন।

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

গোয়াইনঘাটে মুরগির খামার থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক