হোম > সারা দেশ > সিলেট

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: কর্মসংস্থান মন্ত্রী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর নেতৃত্বেই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও শিক্ষার প্রসার ঘটেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মর্যাদা ও জীবন মানের উন্নয়ন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইনগুল উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মুহিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, গোয়ানঘাটের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওসমান গনি, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলসহ অনেকে।

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মৌলভীবাজারে শতভাগ পাসসহ ৬৬টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে

সিলেটে এবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.৩৩ শতাংশ

সিলেটে ১৪ মাস পর আবার নতুন করোনা রোগী শনাক্ত

সিলেটে বিদ্যুতায়িত হয়ে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

দৈনিক মজুরি ৫০০ টাকাসহ ৪ দফা দাবিতে সিলেটে চা-শ্রমিকদের বিক্ষোভ

নগরবাসীর নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে: এসএমপি কমিশনার

সিম কোম্পানিগুলোর প্যাকেজের মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে মশাল মিছিল