হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আধিপত্য বিস্তার ও জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পায়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাহেরা বেগম (৪৫) নামের এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পায়েল মিয়া ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত তাহেরা বেগমকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আওয়াল নূর ও সাইদুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাইদুর রহমান গ্রুপের পায়েল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

তবে আওয়াল নূরের পক্ষ দাবি করেছে, তাদের লোকজন কোনো অস্ত্র নিয়ে সংঘর্ষে যায়নি এবং প্রতিপক্ষই হামলা চালিয়েছে।

ইছাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছাত্তার মিয়া বলেন, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরেই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন,`খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু

ফেসবুকে ধর্ম অবমাননা: অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সর্বস্ব হারিয়ে ফিরছেন সুনামগঞ্জের তরুণেরা

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার