হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, যমুনা নদী পার হয়ে নৌকায় করে গরু নিয়ে যাওয়ার সময় দুজনকে ধরে ফেলেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গরু চুরি করে নৌকাযোগে পালানোর সময় গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ আটক করেছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, গরুগুলো বগুড়ার সারিয়াকান্দি থেকে চুরি হয়েছিল। চোর সন্দেহে মারধরের ঘটনা ঘটেছে তবে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

মেডিকেল শিক্ষার্থীর পায়ে গুলি, শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

বেলকুচির শেরনগর মধ্যপাড়া: শিল্পবর্জ্যে জলাবদ্ধতা, দুর্ভোগ

এমপি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় কারাগারে তরুণ

রক্তমাখা চিরকুটে ‘রঘু ডাকাতের’ হুমকি, আতঙ্কে গরুর খামারিরা

খেলার মাঠ ছোট হওয়ায় বাড়ছে মাদকাসক্তি: জ্বালানিমন্ত্রী

ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা, ৩৫০ কোটি টাকার পশু বিক্রির আশা