হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি   

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত সন্দেহভাজন ১১ নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ধরমণ্ডল গ্রামের বাসিন্দা সুফিয়া খাতুন, খোদেনা আক্তার দিলারা, হামিদা আক্তার মিনা, পারভীন, বৃষ্টি, রোজিনা আক্তার সায়দা, বিউটি খাতুন, শেফা আক্তার, তামান্না, জুমা ও সুবিনা আক্তার লাকী।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাঁদের আটক করা হয়।’

ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহজাদপুরে পঞ্চম শ্রেণিপড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

হাত নেই, পা দিয়ে লিখেই মাস্টার্স জয়, শিক্ষক হওয়ার স্বপ্ন নিলার

শাহজাদপুরে মাদক কারবারির বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২

বিদ্যালয়ের কক্ষে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ

দুধের জনপদে খামারিদের দীর্ঘশ্বাস

নিম্নমানের সার বিতরণ: সরানো হলো কামারখন্দের কৃষি কর্মকর্তাকে

যমুনার পাড়ে বর্ষা মানেই ভাঙন

তাড়াশে ১০ হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জে তীব্র লোডশেডিং, প্রতিবাদে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ