হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

চৌহালীতে খামারিকে হত্যা করে গরু লুট

সিরাজগঞ্জ প্রতিনিধি   

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে তাঁর খামার থেকে পাঁচটি গরু লুট করে নিয়েছে একদল ডাকাত। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, নিহত তারা মিয়া তাঁর নাতি ইব্রাহিমকে নিয়ে কাউলিয়া চরে অস্থায়ী ঘর তুলে কৃষিকাজ ও গরু পালন করতেন। মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ খামারে হানা দেয়। তারা প্রথমে ইব্রাহিমকে বেঁধে ফেলে, পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

ডাকাতেরা খামার থেকে পাঁচটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারা মিয়ার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জের সলঙ্গায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

প্রেমিকার বিয়ের দিনে আমবাগানে মিলল যুবকের লাশ

কামারখন্দে এক রাতে গোয়ালঘরের তালা ভেঙে সাত গরু চুরি

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু