হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী একজন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ইয়াবাসহ আটক সাংবাদিক পরিচয়ধারী মো. রুবেল হোসেন তালুকদার। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পশ্চিম খানপাড়া এলাকায় ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী মো. রুবেল হোসেন তালুকদারকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজনের সাক্ষ্যের ভিত্তিতে তাঁর কাছ থেকে ছয়টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক রুবেল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল তিনটার দিকে পশ্চিম খানপাড়া এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগে রুবেলকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তাঁকে থানায় নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাঁদের দাবি, তিনি বিভিন্ন অনলাইন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।

তবে অভিযোগগুলোর বিষয়ে রুবেলের বক্তব্য জানা সম্ভব হয়নি।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, “ইয়াবাসহ এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।”

সিরাজগঞ্জের সলঙ্গায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

প্রেমিকার বিয়ের দিনে আমবাগানে মিলল যুবকের লাশ

কামারখন্দে এক রাতে গোয়ালঘরের তালা ভেঙে সাত গরু চুরি

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু