হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, উভয় প্রান্তে ১৫ কিমি আটকে আছে গাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি  

দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

যমুনা সেতুর ওপর এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার পর থেকে সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে উভয় প্রান্তে দীর্ঘ পথজুড়ে আটকা পড়ে যানবাহন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর সেতুর ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর কাজ শুরু করে সেতু কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ অংশে ১২ থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতুর ৭ নম্বর পিলারের কাছে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুর ওপর যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ঢাকামুখী লেনে তীব্র চাপ

বিএসটিআই অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন, জরিমানার পাশাপাশি উৎপাদন কার্যক্রম বন্ধ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ জনকে ১৮ হাজার টাকা জরিমানা

যমুনা নদী থেকে শিকলে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যমুনা সেতুতে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ

যমুনা সেতুতে ৬ দিনে টোল আদায় ২০ কোটি টাকা ছাড়িয়েছে

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত

কাজী নজরুলের সুর কোনো দেশের সুরের সঙ্গে মেলানো যায় না: টুকু

আসনবিহীন যাত্রীদের তোপের মুখে টিটিই, আটকা পড়ল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন