হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আগুনে নির্বাচনী ব্যানার পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

এবারের সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকে লড়ছেন আব্দুস সবুর।

আব্দুস সবুর বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকেই নানা হয়রানির শিকার হচ্ছেন তিনি। গতকাল রাতে তিনি নামাজ পড়তে গেলে সেই সুযোগে কে বা কারা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে থাকা তাঁর মা ও চাচিরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশী লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে নির্বাচনী ক্যাম্পের টেবিল, পোস্টারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তিনি আরও বলেন, ঘটনার এক দিন আগেও তাঁর নির্বাচনী ক্যাম্পের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বিএসটিআই অনুমোদন ছাড়াই দই উৎপাদন-বিক্রি, কারখানাকে জরিমানা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধের প্রভাব জামতৈলে, ট্রেন না পেয়ে ফিরলেন যাত্রীরা

দুয়ারে দুয়ারে সাদা খামে ওষুধের টাকা

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার