হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অবৈধ প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্যে মরছে বিলের মাছ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ প্রসেস মিলের বর্জ্যে বিলের মাছ মরে ভেসে উঠছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে মৎস্যচাষি আব্দুল আলীম বলেন, উপজেলার তামাই গ্রামে হাজি সিরাজুল রিঅ্যাকটিভ ডাইং মিল, বাশার আলী রিঅ্যাকটিভ ডাইং মিল, হাবিবুল্লা রিঅ্যাকটিভ ডাইং মিল, হিরণ মুন্সি প্রসেস মিল, হাফেজ মুন্সি ডাইং মিল, শওকত ফিরোজা ডাইং মিলসহ বেশ কয়েকটি অবৈধ কারখানার কেমিক্যালের বর্জ্য বিলের পানিতে মিশছে। মিলের দূষিত কেমিক্যাল বর্জ্যের কারণে বিলের মাছ মরে যাচ্ছে। সরকারি ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম রয়েছে প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগারের জন্য ইটিপি প্ল্যান্ট বাধ্যতামূলক। কিন্তু এসব অবৈধভাবে গড়ে ওঠা কলকারখানায় ইটিপি প্ল্যান্ট চালু না করেই দূষিত বর্জ্য রাতের আঁধারে মোটরচালিত পাম্প সেট করে বিলের মধ্যে ফেলছে। কারখানার দূষিত বর্জ্য বিলের পানিতে মিশে মাছ মরে যাচ্ছে। কয়েক দিন ধরে ব্যাপক হারে মাছ মারা যাচ্ছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন গিয়ে পরিদর্শন করে বিলের দূষণ বন্ধে আইনগত ব্যবস্থা নেব।’

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, ‘অবৈধ প্রসেস মিলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বেলকুচিতে বিলে কেমিক্যালের বর্জ্যে মাছ মরে যাচ্ছে, এমন অভিযোগ পেয়েছি। সেখানে গিয়ে অবৈধ প্রসেস মিলের বিরুদ্ধে পদক্ষেপ নেব।’

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বিএসটিআই অনুমোদন ছাড়াই দই উৎপাদন-বিক্রি, কারখানাকে জরিমানা

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধের প্রভাব জামতৈলে, ট্রেন না পেয়ে ফিরলেন যাত্রীরা

দুয়ারে দুয়ারে সাদা খামে ওষুধের টাকা

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, জরিমানা

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার