হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি  

মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানায় নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাতী থেকে নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দিন ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোভ্যান ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই স্বামী-স্ত্রী মারা যান।

আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যমুনার পাড়ে বর্ষা মানেই ভাঙন

তাড়াশে ১০ হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জে তীব্র লোডশেডিং, প্রতিবাদে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ

নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি

কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

বৃক্ষরোপণ কর্মসূচি: সারে ভেজাল, চারা-বাঁশ নিয়ে ফিরলেন কৃষকেরা

সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী একজন আটক

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে নিম্নমানের সার, শুধু চারা নিয়ে ফিরলেন কৃষকেরা

১৪ বছর পর ডা. বাকি হত্যা মামলার রায়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব শুরু