হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসের সুপারভাইজারকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আজ সকাল ৬টায় বেলকুচির মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসগুলোতে অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাসকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল ৬টায় উপজেলার মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসগুলোতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানের সময় জানা যায়, ‘অপরূপা’ নামের বাসে জনপ্রতি ৭০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। নির্ধারিত ভাড়ার তুলনায় অতিরিক্ত ৩০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়। একই অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ‘পিংকী’ নামের বাসে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। অতিরিক্ত ১০০ টাকা করে যাত্রীদের কাছ থেকে নেওয়া ভাড়া ফেরত দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, ‘কুড়িগ্রামগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। তাই দুটি বাসে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।’

সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার, ৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ

টেকসই কাজিপুর গড়তে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার