হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শিলপাটার শিল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি  

অভিযুক্ত শাহপরান ও তাঁর স্ত্রী নিহত তানিয়া খাতুন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসলা পেষার শিলপাটার শিল দিয়ে মাথায় আঘাত করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

নিহত তানিয়া খাতুন (২৪) বিষমডাঙ্গা গ্রামের সোহবার আলী শেখের মেয়ে। অভিযুক্ত শাহপরান নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের পর তানিয়া ও শাহপরানের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা তানিয়ার বাবার বাড়ি বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করতেন। সোমবার রাতে তাঁরা নিজ ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ঘরের ভেতরে তানিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে তাড়াশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করেই তানিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি সিলপাটার সিল জব্দ করা হয়েছে।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত স্বামী শাহপরানকে গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা গিলে খাচ্ছে স্কুল, বসতবাড়ি

প্রশ্নপত্রে ভুলসহ নানা অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিদ্যালয়ে তালা ঝোলাল শিক্ষার্থীরা

কাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

শুধু সাইনবোর্ড বদলেছে, প্রকৃত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

নিজেও কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে হাসিনা: বিএনপি নেতা বাচ্চু

দুদকের মামলায় স্ত্রী-বাবাসহ খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড