হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

যমুনার পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজের দুই দিন পর মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চন্তপুর এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে ভাসমান অবস্থায় মিরাজুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।

গত রোববার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মিরাজুল।

নিখোঁজের ফুপাতো ভাই মামুন বলেন, মিরাজুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রোববার বিকেলে যমুনা নদীতে গোসল করতে যায়। তবে সবার অগোচরে নদীর স্রোতে নিখোঁজ হয় সে। পরে মাছ ধরার জাল ও নৌকা নিয়ে অনেক খোঁজা খুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। গতকাল সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। আজ সকালে নিশ্চিন্তপুর এলাকায় তার মরদেহ ভাসতে দেখে জেলেরা পরিবারকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

সিরাজগঞ্জের সলঙ্গায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

প্রেমিকার বিয়ের দিনে আমবাগানে মিলল যুবকের লাশ

কামারখন্দে এক রাতে গোয়ালঘরের তালা ভেঙে সাত গরু চুরি

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু