হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জ সদর উপজেলায় হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ সদর উপজেলায় কোভিড-১৯ মোকাবিলায় স্থাপিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

আজ রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজীব শেখের ছেলে সুমি (২)।

জানা গেছে, কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শালুয়াভিটা হাট এলাকায় একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হয়। এলাকাটিতে নিয়মিত শিশুরা খেলাধুলা করত। রোববার খেলার একপর্যায়ে শিশুরা বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়।

আহত শিশুকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই বেসিনটি ধসে পড়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানজট, ভোগান্তিতে ঢাকামুখী যাত্রীরা

সিরাজগঞ্জে ৩ বাস কাউন্টারকে জরিমানা

গরুর মাংসের দাম ৮০০ টাকা নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ঈদযাত্রা: যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসের সুপারভাইজারকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

ঈদে ঘরমুখী মানুষের ঢল, বাস না পেয়ে কেউ কেউ ফিরছেন ট্রাকে

জঙ্গলে পড়েছিল ৯৫ বস্তা চাল

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জে রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মাদকের টাকা না পেয়ে আসবাব ভাঙচুরের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে