হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রায়গঞ্জে খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের একটি সেতুর নিচে খালে এ ঘটনা ঘটে।

আরাফাত ওই গ্রামের নুর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কিশোরের সঙ্গে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের সাবেক নেতার মৃত্যু

মরিচা ধরা মেশিন পাহারায় মাসে ব্যয় প্রায় ৭০ লাখ টাকা

বৃষ্টি নামলেই বাড়ির উঠানে হাঁটুপানি, দুর্ভোগে সিরাজগঞ্জ পৌরবাসী

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা হত্যা: ১৯ বছর পর বাবা-মা ও মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

ফেসবুকে একটি পোস্ট, সংগৃহীত অর্থে এতিম জান্নাতির জাঁকজমকপূর্ণ বিয়ে

কানে হেডফোন লাগিয়ে ফুটবল ম্যাচ দেখছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শাহজাদপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত