হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সলঙ্গায় অবৈধভাবে তেল মজুত করায় ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সলঙ্গা উপজেলার বাশিদেবপুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো. ইউনুস আলী (২১) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২২)।

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-১২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেলের পাশাপাশি ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। আদালত অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

জব্দ করা ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। এ ছাড়া সয়াবিন ও রাইস ব্র্যান তেল একই প্রতিষ্ঠানের ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে র‍্যাব এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃষ্টি নামলেই বাড়ির উঠানে হাঁটুপানি, দুর্ভোগে সিরাজগঞ্জ পৌরবাসী

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা হত্যা: ১৯ বছর পর বাবা-মা ও মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন

ফেসবুকে একটি পোস্ট, সংগৃহীত অর্থে এতিম জান্নাতির জাঁকজমকপূর্ণ বিয়ে

কানে হেডফোন লাগিয়ে ফুটবল ম্যাচ দেখছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শাহজাদপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

মিসর-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে সিরাজগঞ্জে সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ জন আটক