হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রমজান আলী (৫৫) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় বাসের সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইলের হিঙ্গানগর গ্রামের বসির উদ্দিনের ছেলে।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশে যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ও এক লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলামকে আটক করে পুলিশ।

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা