হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে সোহেল খাঁন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাজীপুরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোহেল কাজীপুরা পূর্বপাড়া গ্রামের মৃত মজনু খাঁনের ছেলে। তিনি পেশায় তাঁতশ্রমিক ছিলেন।

মৃত যুবকের মা সূর্য বেগম বলেন, ‘সোহেল মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। চিকিৎসা করানোর পরও সুস্থ হয়নি। মাঝেমধ্যেই পাগলামি করত। আজকে দুপুরের পর ঘরে দরজা দেয়। ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় দরজার ভেঙে তার লাশ পাই।’

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ছেলেটা মানসিক রোগী ছিল। পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশটি তাদের দিয়ে দেওয়া হয়।

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা