হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী খুন, স্বামী আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। রোববার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ অঞ্জনা খাতুন (৩৫) ওই গ্রামের ইব্রাহিম হোসেন ওরফে বুলেটের স্ত্রী। আটক ইব্রাহিম আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়দের ধারণা, নেশার টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

সোমবার সকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ইব্রাহিম। পরে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি। নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যা করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।’

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা