হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যদি নির্বাচন চাও, তবে বিশৃঙ্খলা করা যাবে না: টুকু

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

যদি নির্বাচন চাও, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরুর আগে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ড. ইউনূস পরিষ্কার বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বিএনপির দায়িত্ব পুরো দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা। আমি আবারও স্পষ্ট করে বলছি, যদি নির্বাচন চাও, তবে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আজই শপথ নাও—আইনশৃঙ্খলা যেন অবনতির দিকে না যায়।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সামনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই দায়িত্ব বিএনপির নেতা-কর্মীদের নিতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলে এসেছি, এই দায়িত্ব গ্রহণ করেছি।’

পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কলেজ মাঠে জড়ো হন নেতা-কর্মীরা। এ সময় কিশোর-কিশোরীদের কেউ খালেদা জিয়ার সাজে, আবার কেউ শহীদ জিয়াউর রহমানের সাজে অংশ নেয়।

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার মিটার

চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আত্মগোপনে থাকা সিরাজগঞ্জের খাদ্য নিয়ন্ত্রককে বদলি

নিখোঁজের পরদিন যমুনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ

ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা