হোম > সারা দেশ > শেরপুর

নিখোঁজ শিক্ষার্থীর লাশ ডোবা থেকে উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

মাইমুনা আক্তার। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর মাইমুনা আক্তার (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাইমুনা ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির উঠানে বান্ধবীদের সঙ্গে পুতুলের (খেলনা) জন্মদিন পালন করছিল মাইমুনা। এ সময় সে ফুল আনতে বাড়ি থেকে বের হয়। দুপুরের পর থেকে মাইমুনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজ করে ব্যর্থ হয়ে গত রোববার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজ বিকেলে বাড়ির কাছাকাছি নিচু জমি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তাঁরা ডোবায় কচুরিপানার ভেতরে মাইমুনার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রাতেই নালিতাবাড়ী পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নালিতাবাড়ী ও নকলায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শেরপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেন

শেরপুরে টিসিবির ট্রাকসেলে পণ্যের ঘাটতি, ডিলারকে শোকজ

শেরপুরে ভাঙারি দোকান থেকে মাদ্রাসার ৮ হাজার বই জব্দ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ করলেন বিএনপি নেতা ও ব্যবসায়ীরা

শেরপুর সীমান্ত এলাকা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ৫

শেরপুর-২: ‘অঞ্চলপ্রীতির’ চ্যালেঞ্জে ধানের শীষের প্রার্থী

শেরপুরে থানা থেকে খোয়া যাওয়া পুলিশের শটগানসহ যুবক আটক