হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকালে উপজেলার ভায়াডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও নিরাপত্তা কমিটি ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, ভায়াডাঙ্গা বাজারে চাঁদাবাজি, চুরি, জুয়ার পাশাপাশি মাদকের ব্যবহার বেড়ে গেছে। কয়েক দিন আগে রানা নামের এক মাদকসেবী বাজারের ব্যবসায়ী মোবারক হোসেনের কাছে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে মেরে হাত ভেঙে দেয়। এ ছাড়া প্রায়ই বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটছে। তাই সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।

আহত ব্যবসায়ী মোবারক হোসেন মোবা বলেন, ‘চাঁদা না দেওয়ার অপরাধে রানা আমাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

মানববন্ধনে বক্তব্য দেন ভায়াডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাজার নিরাপত্তা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, দুলাল মেম্বার, ব্যবসায়ী মোবারক হোসেন মোবা প্রমুখ।

শেরপুরে টিসিবির ট্রাকসেলে পণ্যের ঘাটতি, ডিলারকে শোকজ

শেরপুরে ভাঙারি দোকান থেকে মাদ্রাসার ৮ হাজার বই জব্দ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ করলেন বিএনপি নেতা ও ব্যবসায়ীরা

শেরপুর সীমান্ত এলাকা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নির্বাচন কর্মকর্তাসহ ২ জন নিহত, আহত ৫

শেরপুর-২: ‘অঞ্চলপ্রীতির’ চ্যালেঞ্জে ধানের শীষের প্রার্থী

শেরপুরে থানা থেকে খোয়া যাওয়া পুলিশের শটগানসহ যুবক আটক

শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল

শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান মারা গেছেন