হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র সবুজ মিয়া হত্যা মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মিজান ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে। আজ বুধবার সকালে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা। 

পরে বিকেলে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বুধবার বিকেলে জানান, সবুজ হত্যা মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় নথি প্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানি হবে। আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

র‍্যাব-১৪ ’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আন্দোলনবিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো এলোপাতাড়ি গুলিতে নিহত হয় আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)। 

এ ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেপ্তার করে র্যাব।

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

শিশুকে খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক