হোম > সারা দেশ > শেরপুর

‘আজকের পত্রিকা একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে’

শেরপুর প্রতিনিধি

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। 

প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার। স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল। 

প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, ডিবিসি নিউজের প্রতিনিধি এসএম জুবায়ের দীপ, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলা টিভির প্রতিনিধি নাইম ইসলাম, আজকের পত্রিকার নকলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি অভিজিৎ সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজকের পত্রিকা একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। আজকের পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসংগতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে। 
বক্তারা আরও বলেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান শেরপুরের কৃতি সন্তান। তাঁর নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিকের ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

শেরপুরে সিএনজি-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

১০ হাজার টাকায় লোক ভাড়া করে খালাতো ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে যুবক নিহত, একজন আহত

শেরপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ধানখেতে মুরগির বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি

নালিতাবাড়ীতে যানজটে আটকে ভ্যানেই শ্বাসকষ্টের রোগীর মৃত্যু

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫