হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, প্রশাসনের ১৪৪ ধারা জারি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী উপজেলা পরিষদ। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রোববার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থানে নদীতে গভীর গর্ত করে ও নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু বালু ব্যবসায়ী। বিভিন্ন স্থানে বালু ব্যবসায়ীরা বালু পরিবহনের জন্য অবৈধভাবে মাটির রাস্তাও নির্মাণ করেন। তাতে নদীপাড়ের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়িঘর বিলীন হচ্ছে অনেকের।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ গত সাত দিনে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩৫টি ড্রেজার মেশিন ও দুই শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিক্রি ও মেরামতের দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় বালু উত্তোলনকারীদের একটি পক্ষ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে একটি পক্ষ আজ রোববার পৌরশহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা পৌরশহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। আজ সকাল থেকে শহরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়েছি আজ অবৈধভাবে বালু উত্তোলনকারীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্তরাও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভের ডাক দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’

ইউএনও আরও বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে নালিতাবাড়ী পৌরশহরে সব ধরনের সভা, স্লোগান, যেকোনো ধরনের হট্টগোল, পটকা ফোটানো, বেআইনি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।’

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

শিশুকে খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নালিতাবাড়ীর সাদিয়া