হোম > সারা দেশ > শেরপুর

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুর-২ (নকলা­-নালিতাবাড়ী) আসনে আজ সোমবার বিকেলে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে না পেরে ইউএনওর কার্যালয়ে কাঁদেন এবি পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা। ছবি: আজকের পত্রিকা

নির্ধারিত সময়ের ৮ মিনিট দেরি করায় শেরপুর-২ (নকলা­-নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা। মনোনয়নপত্র দাখিল করতে না পেরে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অঝোরে কাঁদেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।

জানা গেছে, আব্দুল্লাহ বাদশা বিকেল ৫টা ৮ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ীর ইউএনও রেজওয়ানা আফরীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র জমা নেওয়ার অনুরোধ করেন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরির কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। একপর্যায়ে ইউএনওর কক্ষেই তিনি কাঁদতে থাকেন।

আজ সোমবার নির্ধারিত সময়ের পর শেরপুর-২ (নকলা­-নালিতাবাড়ী) আসনের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে ইউএনওর কার্যালয়ে যান এবি পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা। ছবি: সংগৃহীত

একপর্যায়ে আব্দুল্লাহ বাদশা ইউএনওকে অনুনয় করে বলেন, ‘আমি ৫টার মধ্যেই (ইউএনওর কার্যালয়) আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করুন।’

এ বিষয়ে ইউএনও বলেন, ‘প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।’

শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সন্ধ্যায়

শেরপুরের গারো পাহাড়ে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত

শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিকের ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

শেরপুরে সিএনজি-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

১০ হাজার টাকায় লোক ভাড়া করে খালাতো ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে যুবক নিহত, একজন আহত

শেরপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ধানখেতে মুরগির বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী