হোম > সারা দেশ > শরীয়তপুর

সমন্বয়কদের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার ছড়াচ্ছে: সারজিস

শরীয়তপুর প্রতিনিধি

শহীদ পরিবারের কাছে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে সমন্বয়কেরা জেলা সফর করছেন বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘কোন রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়কেরা জেলা সফর করছেন না। শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে।’

আজ বুধবার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সহায়তায় সরকার ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে। ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা দেওয়া হবে।’

এ সময় তিনি ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এর আগে সকালে কেন্দ্রীয় সমন্বয়কেরা জেলা ও উপজেলা সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন। শেষে শহরের একটি রেস্টুরেন্টে ছাত্র আন্দোলনে নিহত ১২ জন শহীদ ও আহত চারটি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এ সময় সমন্বয়কদের কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। সারজিস আলমও কান্না ধরে রাখতে পারেনি।

পরে বেলা ২টার দিকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভা শেষে শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন সমন্বয়করা।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর: সাব-রেজিস্ট্রার নেই দুই উপজেলায়, ভোগান্তি