হোম > সারা দেশ > শরীয়তপুর

ঈদ সামনে রেখে পদ্মা নদীতে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ 

শরীয়তপুর প্রতিনিধি

ঈদ সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। নদীতে চাঁদাবাজির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার সিডারচর পদ্মা নদী থেকে তাঁদের গ্রেপ্তার করে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। 

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শামুর বাড়ি গ্রামের হোসেম মাদবরের ছেলে রুবেল মাদবর (৩০), তাঁর ভাই আল আমিন (২২) এবং একই গ্রামের কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)। 

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন। 

পরিদর্শক জসীম উদ্দিন বলেন, ‘সিডারচর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করছে তিন চাঁদাবাজ এমন খবরে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি দেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। তাঁদের আটক করতে সক্ষম হই।’ 

জসীম উদ্দিন আরও বলেন, ‘চাঁদাবাজদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, একটি চাপাতি, একটি ছুরি ও নগদ ৮০০ টাকা জব্দ করি। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।’

পাম্পে ড্রামে করে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

শরীয়তপুর আইনজীবী সমিতি: নির্বাচন ছাড়াই বিএনপিপন্থীদের জয়লাভ

শরীয়তপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত, ৩ লাখ টাকা জরিমানা

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ দাবি

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধার অভিযোগ

শরীয়তপুরে অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

বিদ্যুৎ-চালিত সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাবেক এমপি মোজাম্মেল

শরীয়তপুরে কর্মরত অবস্থায় আনসার সদস্যের মৃত্যু