হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

মৃত যুবকের বাড়িতে স্বজন ও স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা ওই উপজেলার তেঁতুলতলা গ্রামের রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪০) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শিবপুর গ্রামে মনিরুল ইসলামের টমেটোখেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে খেতের বেড়ার সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার সকালে খেতে টমেটো তুলতে গিয়েছিলেন মনিরুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে পা জড়িয়ে যায় মনিরুলের। তাঁর চিৎকার শুনে বাঁচাতে আসেন ঘেরের মালিক আব্দুর রহিম। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। এতে দুজনেই ঘটনাস্থলে মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজনের মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

সুন্দরবনে মধু সংগ্রহের অভিযোগ, ৭ মৌয়াল আটক

মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন শ্যামনগরের ৬ জেলে

চলাচলের অযোগ্য সাতক্ষীরা সীমান্তবর্তী শাখরা-কোমরপুর ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

ঢাকায় পাচারের পথে খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

৯৯৯-এ কল পেয়ে ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪

১৫ দিনেই উঠে যাচ্ছে ১০ লাখ টাকার রাস্তার টাইলস

সাতক্ষীরায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

সাতক্ষীরায় তেল নিতে লাগবে ডিসির ‘ফুয়েল কার্ড’, ২ ঘণ্টার মাথায় সাময়িক শিথিলতা

নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাই-বোনের মৃত্যু

ঢাকা মেডিকেলের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার