হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় কপোতাক্ষের পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাত (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, দুপুর ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

ওসি আরও জানান, লাশের পাশ থেকে দুটি কীটনাশক ওষুধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় মেলেনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২