হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকনেতার মৃত্যু 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিজের ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলন (৩৫) নামের এক শ্রমিকনেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

আশিকুর রহমান মিলন পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া এলাকার আনিস মোড়লের ছেলে। তিনি ট্রাক চালানোর পাশাপাশি তালা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলনের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজিম উদ্দীন সানা জানান, গতকাল রাত ১২টার দিকে আশিকুর রহমান মিলন বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে হাত লাগে তাঁর।

আশিকুর রহমান মিলনকে উদ্ধার করে পাটকেলঘাটা বাজারের বেসরকারি হাসপাতাল পপুলার ক্লিনিকে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম আশিকুর রহমান মিলনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আশিকুর রহমান মিলন ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ছাড়া তিনি তালা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।’

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২