হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরার বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বিজিবি সদর দপ্তরে ধ্বংস করা হয় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার সীমান্তে গত ১৬ মাসে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, আজ রোববার দুপুরে ৩৩ বিজিবি সদর দপ্তরে একসঙ্গে এসব ধ্বংস করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি কাজ করছে। তিনি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় ৭৩ কোটি টাকার মাদকসহ ১২৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অর্থ্যাৎ, এ সময়ে সীমান্তে দৈনিক গড়ে ১৫ লাখ টাকার মাদক জব্দ হয়েছে।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি ও সিগারেট, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা।

এ ছাড়া ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, প্রায় ৯ কেজি ক্রিস্টাল মেথ এবং আফিম তৈরির ২০ বোতল রাসায়নিকও ধ্বংস করা হয়।

সংবাদ প্রকাশের পর তালায় কাবিটা প্রকল্পের রাস্তার কাজ শুরু

তালায় কাজ না করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দেশের প্রথম ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন, তাপপ্রবাহে সুরক্ষা পাবে উপকূলীয় মানুষ

সাতক্ষীরার তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়

সাতক্ষীরায় ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন

তালায় রাতের আঁধারে ড্রাম ট্রাক্টরে মাটি বহন, হুমকিতে গ্রামীণ সড়ক

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম