হোম > সারা দেশ > সাতক্ষীরা

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

চিরকুট। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। তিনি পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর থেকে হৃদয় হতাশায় ভুগছিলেন। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেয়ে পুলিশকে খবর দেন।

মরদেহ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার কথা লেখা ছিল। নিজের কষ্টের কথাও সেখানে উল্লেখ করেছিলেন তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির