হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় খেলার সময় ডোবায় ডুবে শিশুর মৃত্যু 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ডোবায় ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জুবায়ের হোসেন। সে ওই গ্রামের হুমায়ূন মোড়লের ছেলে। 

প্রতিবেশী নাঈম হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুরে সবার অজান্তে বাড়ির আঙিনায় খেলা করছিল জুবায়ের। এ সময় অসাবধানতাবশত ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মৃত অবস্থায় ডোবার মধ্যে থেকে তার দাদি তাকে উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য রাফিজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত

এইচএসসিতে অকৃতকার্য, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

রাজস্ব ঘাটতিতে চাপে ভোমরা স্থলবন্দর, সংকটে শ্রমিকেরা

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২