হোম > সারা দেশ > রংপুর

‘রামদা জাহাঙ্গীর’কে পিটুনি দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও, প্রতিনিধি

গণপিটুনি দিয়ে ‘রামদা জাহাঙ্গীর’কে পুলিশে দিলেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বছর ঘুরলেও শিক্ষার্থীদের মনে ছিল সেই আতঙ্ক। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর রামদা হাতে হামলা চালিয়েছিলেন যিনি, সেই ‘রামদা জাহাঙ্গীর’ ধরা পড়লেন তাঁদেরই হাতে।

আজ রোববার ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে রোষানলে পড়েন তিনি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আটক মো. জাহাঙ্গীর সদর উপজেলার পুলিশ লাইনস এলাকার বাসিন্দা। তিনি যুবলীগের সক্রিয় কর্মী। গত বছর শিক্ষার্থীদের বিক্ষোভে রামদা হাতে হামলা চালানোর কারণে তাঁকে ‘রামদা জাহাঙ্গীর’ নামে ডাকা হয়।

ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব বলেন, ‘আমরা তার চেহারা মনে রেখেছিলাম। সে আমাদের ভাই-বোনদের ওপর হামলা করেছিল। আদালত এলাকায় তাকে দেখে প্রথমে বিশ্বাস না হলেও পরে নিশ্চিত হয়ে আমরা প্রতিবাদ করি।’

আরেক শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, এই সন্ত্রাসীরা নানা রূপে সমাজে ঘুরে বেড়ায়। আজ তিনি ধরা পড়েছেন, এটাই বড় প্রাপ্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে ব্যবস্থা নিলে এত দিন তাঁকে এভাবে ঘুরতে হতো না।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, জাহাঙ্গীরকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আগের মামলাগুলো খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় মামলা

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

সাত দিন না যেতেই আবার বেহাল সড়ক

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার