হোম > সারা দেশ > রংপুর

গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ

বেরোবি প্রতিনিধি

চন্দন সূত্রধর। ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই আনন্দ সূত্রধর।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার অনীল সূত্রধরের ছেলে।

জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অংশ নিয়েছিলেন চন্দন। ওই সময় তাঁর মাথায় গুলি লাগে। সহপাঠী ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, তাঁর মাথায় এখনো বুলেট রয়ে গেছে।

চন্দনের মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। সহপাঠী আজিজুর রহমান বলেন, ‘ডেঙ্গুতে আমার বন্ধুকে হারাতে হবে, এটা কখনো কল্পনাও করিনি। একজন প্রাণবন্ত মানুষ এভাবে অকালে চলে যাবে, বিষয়টি মেনে নেওয়া খুবই কঠিন। তার চলে যাওয়ায় আমরা একজন বন্ধুকে হারিয়েছি, যা কখনো পূরণ হওয়ার নয়।’

বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন বলেন, ‘চন্দনের মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। হঠাৎ করে তার চলে যাওয়া বিশ্বাস করতে পারছি না। ছেলেটি খুবই ভালো ছিল। একজন জুলাই যোদ্ধাও ছিল। মাঝেমধ্যে তার সঙ্গে কথা হতো।’

নাশতার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

নামে মার্কেট, বসে মাদকের আসর

কলেজে ৯ শিক্ষক, তবুও অকৃতকার্য একমাত্র শিক্ষার্থী

পীরগঞ্জ গুর্জিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ৬, শিক্ষক-কর্মচারী ১১ জন

দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর

মালয়েশিয়ায় মনিরুলের মৃত্যু: বাড়িতে মরদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

বাঁশপাতার চা তৈরির উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রথম বেরোবির দুই শিক্ষার্থী, পাচ্ছেন লাখ টাকা

এসি ল্যান্ডের নির্দেশ উপেক্ষা করে সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ