হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, শ্বশুর গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

গ্রেপ্তার আব্দুস সালাম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগের মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মামলা দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম (৫৬) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ ফকিরটারী গ্রামের বাসিন্দা। পুত্রবধূর স্বামী বাদী হয়ে মামলা দায়েরের পর তাঁকে বিকেল ৪টার দিকে রংপুর আদালতে পাঠানো হয়।

মামলার উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই আব্দুস সালাম শ্লীলতাহানির চেষ্টা করতেন তাঁর পুত্রবধূকে। আচরণ পরিবর্তন করতে এ নিয়ে কয়েকবার সালিসও হয়েছে। শ্বশুরকে বারবার নিষেধ করলেও তিনি ঠিক হননি। সুযোগ পেলেই পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিতেন। ২৬ জানুয়ারি রোববার রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজে বাড়ির বাইরে যান। এ সুযোগে আব্দুস সালাম গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় চিৎকারে প্রতিবেশী লোকজন আব্দুস সালামকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুস সালামকে আটক করে থানায় নেয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মামলার আসামি আব্দুল সালামকে গ্রেপ্তার করে রংপুর কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালতে জবানবন্দি রেকর্ড করে ভুক্তভোগীকে সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

পীরগঞ্জে আঙুরের বাগান, বদলে যাচ্ছে কৃষির চিত্র

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দুর্ভোগের আরেক নাম রংপুর রেলস্টেশন

বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে ধান, শ্রমিকসংকটে চিন্তার ভাঁজ কৃষকের কপালে

রানা প্লাজা দুর্ঘটনা: ‘আমি এখন জীবন্ত লাশ’

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, লোডশেডিংয়ের কবলে উত্তরাঞ্চল

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে গ্রামবাসী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: রাজনীতি নিষিদ্ধ, তবে মাঠে ছাত্রদল-শিবির

উজানের পানিতে পীরগঞ্জে ডুবছে বোরো ধান, স্লুইসগেট খোলার দাবি কৃষকদের

দুর্নীতির মামলায় স্ত্রীসহ কারাগারে ডিসি অফিসের কর্মচারী