হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় কর্মহীন ও দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি তাঁদের খোঁজখবরও নেন।

জেলা পরিষদের প্রশাসক মো.সাইফুল ইসলাম বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সংকটের সময়ে তাঁদের সহযোগিতা করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

খাদ্য সহায়তা পাওয়া কয়েকজন জানান, কাজ না থাকায় সংসারের খরচ চালাতে তাঁদের কষ্ট হচ্ছে। খাদ্যসামগ্রী পেয়ে তাঁরা কিছুটা স্বস্তি পেয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান।