হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও সীমান্ত দিয়েও এলেন ১০ যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।

৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।

আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।

এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’

মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’

স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অবৈধ দোকানপাট উচ্ছেদে রসিকের অভিযান

কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

‘রাফার আব্বু তুমি আমারে মাফ করিয়া দিয়ো’

রংপুরের গঙ্গাচড়ায় ৫ দিন ধরে বন্ধ সব ফিলিং স্টেশন, চালকদের ভোগান্তি

মাদক বিক্রির সময় জনতার হাতে কারবারি আটক, পুলিশে সোপর্দ

গঙ্গাচড়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ৯

ঢাকা থেকে ঈদে গ্রামের বাড়ি এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরে এনসিপি নেতার পদত্যাগ

রংপুর অঞ্চল: কৃষকের নিরানন্দ ঈদ