হোম > সারা দেশ > রংপুর

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন পররাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

গত বছর কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে তিনি কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

পীরগঞ্জে গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে