হোম > সারা দেশ > রংপুর

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। আজ বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো পাওয়ার নির্মিত ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ডিসেম্বর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের ৬৫০ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌরবিদ্যুৎকেন্দ্র। তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

প্রকল্পটি নিয়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ‘গ্লোবাল ওয়ার্মিং ও পরিবেশ রক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর একটা রোডম্যাপ আছে। এই প্রকল্পে অর্থায়নে আমরা দেশে প্রথম সুকুক বন্ড চালু করি। এ প্রকল্পে প্রায় ৩০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। ভবিষ্যতে সরকারের পরিকল্পনা অনুযায়ী আমরা আরও সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের চিন্তা করছি।’

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লুটপাট-দুর্নীতির অভিযোগ

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড: রায়ের দশ বছর পর গ্রেপ্তার বাবা