হোম > সারা দেশ > রংপুর

রেললাইনে যুবকের মাথাবিহীন মরদেহ, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী’

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

চিরকুট। ছবি: সংগৃহীত

‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’—এমন একটি চিরকুট লিখে রংপুরের পীরগাছায় আতিক (২৩) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেটের অদূরে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আতিক হোসাইন। তিনি উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয় লোকজন মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে পড়ে আছে সেই যুবকের মাথাবিহীন নিথর দেহ। তাঁর হাতে মেহেদিতে লেখা ‘হোসাইন’। প্যান্টের পেছনের পকেটে থাকা চিরকুটে লেখা—‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন।’

পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইউছুব আলী বলেন, ইতিমধ্যে ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পানি নামতেই তিস্তার ভাঙন

পানি নামতেই তিস্তার দুই তীরে ভাঙন, নদী খননের দাবি ক্ষতিগ্রস্তদের

চার গরুর সঙ্গে পুড়ে শেষ দিনমজুরের স্বপ্ন, ছাই হয়ে গেল বসতঘরও

গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, কারাগারে চাচা-ভাতিজা

পীরগঞ্জে ক্যাশলেস সেবা নিয়ে মতবিনিময় সভা

গঙ্গাচড়া-রংপুর সড়কের গাছ যেন মৃত্যুফাঁদ

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে ঝুঁকিতে শতাধিক বাড়িঘর, ফসলি জমি, স্থাপনা

পীরগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে যোগ দিলেন তাজুল ইসলাম

নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা