হোম > সারা দেশ > রংপুর

ধানখেতে যুবকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের পরনে ছিল শার্ট ও জিনস প্যান্ট। পুলিশ ধারণা করছে, তাঁর বয়স ২৫–২৮ বছরের মধ্যে হবে। লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। 

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ওই অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি