হোম > সারা দেশ > রংপুর

বিএনপি-জামায়াতের এই দেশে আর খাওয়া থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোটের কর্মীরা হরতাল-অবরোধের নামে দেশে যে নৈরাজ্য চালাচ্ছে, এতে করে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই এই দেশে তাদের আর খাওয়া থাকবে না। দেশের নির্বাচন গণতান্ত্রিক উপায়েই হবে।’ 

আজ শনিবার দুপুরে কালীগঞ্জ করিম উদ্দিন আহমেদ অডিটরিয়ামে উপজেলা যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘পুলিশসহ মানুষকে হত্যা করে বুঝিয়ে দিয়েছেন বিএনপি-জামায়াতের মূল কর্মকাণ্ড কী! এই অবস্থায় তারা নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার তো হাইকোর্ট বাতিল করে দিয়েছেন। তাহলে তারা কীভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করবে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যেভাবে উন্নয়ন করেছেন, তা দেখে তাদের হিংসা হচ্ছে। তাই তারা অফিস, আদালতসহ বাসে আগুন দিচ্ছে। দেশের সম্পদ নষ্ট করে তারা কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না।’ 

যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, তুষভান্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ যুবলীগের কর্মীরা। 

এর আগে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেন মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক