হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু বক্করসহ দুই র‍্যাব সদস্য মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন। পথে সাহার বাজারে ঝড়ে গাছের ডাল ভেঙে তাঁদের ওপরে পড়ে। এতে আবু বক্কর গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডালের আঘাতে আবু বক্করের সঙ্গে থাকা অপর র‍্যাব সদস্যও আহত হন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পীরগঞ্জে অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন

রংপুর অঞ্চল: আলুতে লোকসান, বাড়ছে তামাক

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই চালকের

পানিতে ডুবেছে আলুখেত লোকসানের শঙ্কায় কৃষক

জনবল-সংকটে ধুঁকছে চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র

নির্বিচারে মেহগনিগাছ কর্তন, ক্ষোভের মুখে স্থগিত

তামাক সেবনে প্রতি ঘণ্টায় মারা যায় ১৮ জন

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই

ইফতার না পেয়ে বেরোবির শিক্ষার্থীদের ক্ষোভ, উপাচার্যের দুঃখপ্রকাশ

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন