হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে সেচ ঘর থেকে পা বাঁধা কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি

পীরগঞ্জের উমরপুর এলাকায় সেচ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল দিনগত রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। শনিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ওরা কাক আব্বা কয়া ডাকবে?

বদরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা: ২১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রংপুরে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে যুবক নিহত

৩৭ দফা দাবিতে ফের আন্দোলনে কারমাইকেলের শিক্ষার্থীরা

পরিবেশ সুরক্ষায় পীরগঞ্জে প্রশাসনের দেড় হাজার বৃক্ষরোপণ

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

দাম না পাওয়ায় আলু ফেলে দিচ্ছেন কৃষক, ৩ কোটি টাকার ক্ষতি

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ফিরলেন না লিমন

জলাবদ্ধতা: খাল ভরাট, ড্রেন নিয়ে পরিকল্পনা নেই, বিপর্যস্ত রংপুর নগরী

আমরা একে অপরের ভাইয়ের মতো: বুড়িমারীতে ভারতীয় সহকারী হাইকমিশনার