হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় ভাবির লাঠির আঘাতে দেবরের মৃত্যু, আটক ২ 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ভাবির হাতে দেবর খুনের ঘটনা ঘটেছে। নিহত দেবরের নাম রওশন মিয়া (৩২)। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রওশন মিয়া ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। রওশন মিয়ার ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রওশন মিয়ার সঙ্গে তার স্ত্রীর দুই বছর আগে বিচ্ছেদ হয়। গত বৃহস্পতিবার তিনি একজন মেয়েকে বাড়িতে নিয়ে আসেন এবং বিয়ে করবেন বলে জানান। রওশনের ভাবি আরিফা আক্তার ও স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়েটি পালিয়ে যায়। ওই রাতেই রওশন মিয়া বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন রওশন মিয়া রংপুর হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে তার বোনের বাড়িতে গিয়ে ওঠেন। 

আজ শনিবার সকাল ১১টায় রওশন মিয়া আবারও নিজ বাড়ি মিরাপাড়া গ্রামে গেলে ভাবি আরিফা আক্তারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। আরিফা আক্তার লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রওশন মিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পীরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ভাবি আরিফা আক্তার ও ভাই রতন মিয়াকে আটক করে। 

পীরগাছা থানার উপপরিদর্শক আব্দুল মালেক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাবি ও ভাই রতন মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। 

বোনকে শ্বাসরোধে হত্যা, ‘আত্মহত্যার’ নাটকীয়তা শেষে ৪ মাস পর গ্রেপ্তার ভাই-ভাবি

বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন নিয়ে বাগ্‌বিতণ্ডা, অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন

রংপুরের বদরগঞ্জ: অভিযুক্ত ব্যবসায়ীর কাছেই হস্তান্তর জব্দ করা চাল

দেড় ঘণ্টা পর রংপুর-দিনাজপুর মহাসড়ক ছাড়ল শিক্ষার্থীরা

সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, ৭ কিমি যানজট

ধর্ষণের সময় চিৎকার করায় বুকের ওপর বসে গলা টিপে হত্যা করা হয় শিশুটিকে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ১৫ একর ফসলি জমি