হোম > সারা দেশ > রংপুর

ক্ষেতলালে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বালু বাগান গ্রামের পিকআপ চালক মাছুদ রানা (৩৫) ও গোমস্তাপুর উপজেলার দুর্লভপুর গ্রামের মনোরঞ্জন হাওলাদার (৩৬)। 

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্র নাথ মণ্ডল বলেন, প্রচণ্ড কুয়াশার মধ্যে আজ সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বগুড়ার মোকামতলা থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। 

অফিসার ইনচার্জ আরও বলেন, গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী মনোরঞ্জন হাওলাদারকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে মিঠাপুকুরসহ সারা দেশে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রংপুরের পীরগঞ্জ: ১০ বছর ধরে বর্ষায় জলাবদ্ধতা, দুর্ভোগ

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারাল এইচএসসি পরীক্ষার্থী

তিন পরিবারের পাঁচ বসতঘর পুড়ে ছাই

তিস্তা সেচ ক্যানেলের ধারে মিলল মাথার খুলি-কঙ্কাল

এমপির বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ: গ্রামবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন করলেন সাবেক ছাত্রশিবির নেতা

রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল শিশু বন্ধন

পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চান কলি রানী

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-দাদার, এনআইসিইউতে ছোট্ট বন্ধন